ভিসার নিয়ম
মার্কিন ভিজিটর ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম যথাযথভাবে মেনে চলার বিষয়ে নতুন করে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আবেদনকারীর ভ্রমণের উদ্দেশ্য নিয়ে কনস্যুলার কর্মকর্তার মনে সামান্য সন্দেহ তৈরি হলেও ভিসার আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।